ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।
এর মাধ্যমে হাইকোর্টের রায় বহাল থাকলো এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্নের সুযোগ থাকছে না বলে জানিয়েছে আদালত। আদালতে উপস্থিত ছিলেন কারা রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ।
ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। পূর্ববর্তী কার্যক্রম গতকাল বুধবার শুনানি শেষে আজকের জন্য আদেশ রাখেন আদালত। এর আগে মঙ্গলবারও বিষয়টি নিয়ে শুনানি হয়। সেদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। জনগণের আস্থা ও বিশ্বাসই বৈধতার ভিত্তি।” এরও আগে, ১২ নভেম্বর শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। পরবর্তীতে তার কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ। রিটের পটভূমি গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসিন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে রায়ে উল্লেখ করে— “দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।” হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে তিনি আপিল বিভাগের কাছে লিভ টু আপিল আবেদন করেছিলেন, যা আজ খারিজ হয়েছে।