শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন, শেরপুর জানিয়েছে—অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মাঠ প্রশাসনের এই অভিযান আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সরকারের আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।