আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের চেতনায়, রক্তে ও ডিএনএ-তে গণতন্ত্রের বীজ নেই। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “বাকশাল প্রতিষ্ঠা করে সাংবিধানিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের বিলুপ্ত করে দেওয়া হয়, প্রশাসনের কোনো স্তরেই গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ছিল না। এটাই আওয়ামী গণতন্ত্রের প্রকৃত চিত্র।” তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান নিজেই তা প্রমাণ করেছেন, আর তার কন্যা শেখ হাসিনা আরও স্পষ্টভাবে দেখিয়েছেন।

তিনি সতর্ক করেছেন, যেখানে গণতান্ত্রিক পরিবর্তনের সব দরজা বন্ধ থাকে, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় প্রকাশ পায়। ৭ নভেম্বরের ঘটনা এ কথাই প্রমাণ করে যে, দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

সালাহউদ্দিন বলেন, “তৎকালীন সাংবিধানিকভাবে মাত্র ১৩ মিনিটের মধ্যে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি নিজেকে নির্বাচিত ঘোষণা করে সংবিধান সংশোধন করেন। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি সরকার প্রবর্তিত হয়, যেখানে বিচার বিভাগও রাষ্ট্রপতির অধীনে চলে আসে এবং কেউ রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কার্যক্রম করতে পারবে না।”

error: Content is protected !!