ইভ্যালির রাসেলের ১০ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড৮ লাখ ৮৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

সম্প্রতি ঢাকার ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে জানান, ন্যাগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় আসামি রাসেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

রায়ে আরও বলা হয়, আসামি আগামী ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা বাদীর অনুকূলে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ফৌজদারী কার্যবিধির ৩৮৬ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

এদিকে, মামলার রায় ঘোষণার সময় আসামি রাসেল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টদের কোটি টাকার প্রতারণার অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

error: Content is protected !!