ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নগর সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২ মাস আগে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ‘নগর সম্মেলন–২০২৬’ আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় আইএবি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে নগর সভাপতি এইচ এম শাহীন আদনানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। তিনি বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতাও অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মদ মাসুদ বিল্লাহ বলেন, “বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। আগামী দিনের নেতৃত্ব দিতে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সভাপতির বক্তব্যে এইচ এম শাহীন আদনান বিগত সেশনের কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলন শেষে কেন্দ্রীয় সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মুহা আবুল হাশিম, সহ-সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহা খালেদ সাইফুল্লাহ সানভীরের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের হাতপাখার প্রার্থী অধ্যক্ষ মুফতী হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহা শামসুল আলম, শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি মুহা ওমর ফারুক, জেলা সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও নগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, দফতর সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম মাহদী হাসানসহ থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!