রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫) এবং মোঃ দুলাল হাওলাদার (৩০)।
সোমবার (১২ জানুয়ারি) উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি ওয়াইন ও বিয়ার। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত দুই আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর— ০৮
ধারা— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (৩৬(১) এর টেবিলের ২৪(গ))
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।