কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত

আজগার আলি | উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দুইটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানীর শিবগাতী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে দ্রুতগতির কারণে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল এক্সপ্রেসদোলা পরিবহন–এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

error: Content is protected !!