জাগো বাহে, তিস্তা বাঁচাই’— ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল উত্তরবঙ্গ

দেশ এডিশন | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরবঙ্গের তিস্তা অববাহিকা।

শনিবার সন্ধ্যায় তিস্তা নদীপাড় জুড়ে একযোগে হাজারো মানুষের হাতে মশাল জ্বলে ওঠে। নদীখাতের শুকিয়ে যাওয়া প্রবাহ, কৃষিক্ষেতের ক্ষতি ও জনজীবনে প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে এই প্রতীকী মশাল প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে তারা প্রতিবাদ জানান।

স্থানীয় জনগণ, বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ একত্রে স্লোগান তোলেন— “তিস্তা আমাদের প্রাণ, আগ্রাসন মানি না!”

বক্তারা বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে নেতৃবৃন্দ ঘোষণা দেন, তিস্তা বাঁচাতে আন্দোলন এখন জাতীয় ইস্যুতে রূপ নিচ্ছে— প্রয়োজনে রাজপথেই হবে চূড়ান্ত জবাব।

📍উত্তরবঙ্গ প্রতিনিধি | দেশ এডিশন

  • #জাগোবাহে
  • #দেশএডিশন
  • তিস্তাবাঁচাই
  • error: Content is protected !!