জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত রেজাউল করিম

দেশ এডিশন | মাহবুব হাসান
প্রকাশ: ১ মাস আগে

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বড়ইয়া ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

শিক্ষা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ পাঠদান, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, শিক্ষকতা জীবনে মো. রেজাউল করিম নিয়মিত শ্রেণিকক্ষ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিভিত্তিক ও সময়োপযোগী জ্ঞান অর্জনে উৎসাহ দিয়ে আসছেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে আগ্রহ ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অর্জনে বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মো. রেজাউল করিমের এই সম্মাননা প্রতিষ্ঠানটির জন্য গৌরবের এবং এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে।

এদিকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকেও মো. রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

error: Content is protected !!