টেলিগ্রামে প্রতারকচক্রকে শনাক্ত করে: জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ

দেশ এডিশন আইন-আদালত ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

টেলিগ্রামে পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, এডমিন ও অর্থ লেনদেনের সঙ্গে জড়িত প্রতারকচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেলিগ্রাম অ্যাপে একাধিক গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানো, ভিডিও বিক্রি এবং অর্থ লেনদেনের অভিযোগ উঠে আসে। এসব কার্যক্রমে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন বিচারক।

আদালত বলেন, “এ ধরনের অপরাধ শুধু আইনভঙ্গই নয়, সমাজ ও তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের কারণ হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

এদিকে, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে— ইতোমধ্যে কয়েকটি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল শনাক্ত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়ানো হচ্ছিল। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নজরদারিতে রাখা হয়েছে।

error: Content is protected !!