এনসিপির ইশতেহার ঘোষণা ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’–এ সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হল-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারের প্রতিপাদ্য— “সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব” এবং শিরোনাম “তারুণ্য ও মর্যাদার ইশতেহার”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ, শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি–বিদেশি গণমাধ্যমকর্মীরা।

দলটির দাবি, এই ইশতেহার তারুণ্যনির্ভর, বাস্তবমুখী এবং নাজুক জনগোষ্ঠীকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনার রূপরেখা তুলে ধরেছে।


 ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো

বিচার ও জবাবদিহিতা

  • অতীতের গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত

  • ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন

  • জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদ হিসাব প্রকাশে ‘হিসাব দাও’ পোর্টাল

প্রশাসন ও সুশাসন

  • আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি ও পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি

  • এনআইডিভিত্তিক একক সেবা ব্যবস্থা

  • চাঁদাবাজি বন্ধে হটলাইন ও জিরো টলারেন্স

অর্থনীতি ও কর্মসংস্থান

  • ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা

  • পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান

  • এসএমই, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল

  • কর-জিডিপি ১২% এ উন্নীত ও শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগ বৃদ্ধি

শিক্ষা ও গবেষণা

  • শিক্ষা সংস্কার কমিশন

  • স্নাতকে বাধ্যতামূলক ইন্টার্নশিপ/রিসার্চ

  • প্রবাসী গবেষকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ

  • ন্যাশনাল কম্পিউটিং সার্ভার

স্বাস্থ্যখাত

  • উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন

  • জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

  • ডিজিটাল হেলথ রেকর্ড ও ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্স

নারী ও সামাজিক সুরক্ষা

  • সংসদে ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন

  • ৬ মাস মাতৃত্বকালীন ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি

  • পিরিয়ড লিভ ও ডে-কেয়ার সুবিধা

কৃষি ও খাদ্য নিরাপত্তা

  • এনআইডিভিত্তিক কৃষি ভর্তুকি ক্যাশব্যাক

  • কোল্ড স্টোরেজ ও সরাসরি কৃষিপণ্য ক্রয়

  • দেশীয় বীজ গবেষণা জোরদার

পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা

  • সীমান্ত হত্যা ও আন্তর্জাতিক নদীর পানিবণ্টন ইস্যুতে কঠোর কূটনৈতিক অবস্থান

  • রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান

  • সেনাবাহিনীতে ইউএভি ব্রিগেড ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি

পরিবেশ ও জ্বালানি

  • দূষণকারী ইটভাটা বন্ধ

  • ৫ বছরে ২৫% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে

  • শিল্পকারখানায় বাধ্যতামূলক ইটিপি


তারুণ্যের প্রতি বিশেষ গুরুত্ব

ইশতেহারে ভোটাধিকারের বয়স ১৬ করার প্রস্তাব, Youth Civic Council গঠন এবং তরুণ উদ্যোক্তা ও দক্ষ কর্মী তৈরিতে বিশেষ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!