ত্রিশালে বি ষ প্রয়োগে তিন গরু হ ত্যা

আবু সাইদ | ত্রিশাল উপজেলা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ত্রিশাল উপজেলার সম্মুখ বৈলর পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তিনটি গাভিন গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত খামারি মোঃ জিয়াউর রহমান (জিয়া) মিয়ার খামারে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা কারা খামারে প্রবেশ করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়। এতে তিনটি গাভী মারা যায়। গরুগুলো গর্ভবতী ছিল বলে জানিয়েছেন খামারি পরিবার।
ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

error: Content is protected !!