দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে এগারো দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে বিরোধী শক্তির ভোট বিভাজন এড়াতেই তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন দেবেন।

এলডিপি সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত ও জোটগত সমন্বয়ের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভোলা-২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

এ বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)জামায়াতে ইসলামি-র স্থানীয় নেতাদের মধ্যে আলোচনা চলছে। নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত মাঠপর্যায়ে কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রাখছে সংশ্লিষ্টরা।

error: Content is protected !!