ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আজ ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নগরকান্দা উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত বিজয়ের স্মারক। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার অঙ্গীকার, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহেরাজ সাবরিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসুল আজাদ সামদানী, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (বাবুল) তালুকদার, সহ-সভাপতি মোঃ আলিমুজ্জামান (সেলু), মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান (মুকুল), নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান (আসাদ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী (শরীফ)সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ভিডিও ধারণ করেন ক্যামেরাম্যান মোঃ রাকিব কাজী।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের সকল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।