নরসিংদীতে একই পরিবারে দুইজন পিএইচডি বিজ্ঞানী

দেশ এডিশন | মো: সফিকুল ইসলাম প্রধান | বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার ঐতিহ্যবাহী খানবাড়ীর গর্ব—একই পরিবারের চাচা ও ভাতিজি দুজনই পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী। চাচা ড. রফিকুল ইসলাম খান জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং ভাতিজি ড. সানজিদা খান বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পরিবার ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন।

এলাকাবাসী মনে করেন, এই দুই গুণী সন্তান ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সুনাম বয়ে আনবেন এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন।


ড. রফিকুল ইসলাম খান: আন্তর্জাতিক গবেষণায় অনন্য অবদান

ড. রফিকুল ইসলাম খান কমনওয়েলথ স্কলারশিপে নিউজিল্যান্ডের Victoria University of Wellington থেকে ১৯৮৯ সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে দেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আনবিক শক্তি কমিশন এবং ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষক ও বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ কর্মজীবনে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সরকারি গবেষণা প্রতিষ্ঠান CSIRO, যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষক ও বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।

তার গবেষণা অর্জনের মধ্যে রয়েছে—

  • ৩টি আন্তর্জাতিক পেটেন্ট

  • ২টি বই

  • ১৬টি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশনা

এছাড়াও তিনি নিজ জন্মস্থান টাটাপাড়ায় জনকল্যাণমূলক কাজ হিসেবে ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল, রাস্তা উন্নয়ন এবং টাটাপাড়া জামে মসজিদ স্থাপনে অবদান রেখেছেন।

error: Content is protected !!