পানিতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, তেঁতুলিয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বালাবাড়ি এলাকায় একটি পাথরের সাল্পের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখা গেছে। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ ঘটনাটি স্থানীয়দের নজরে আসে।

মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

error: Content is protected !!