প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বার্তা: সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ সম্ভব

প্রকাশ: ৩ মাস আগে

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, “কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

প্রফেসর ইউনূস এই মন্তব্য করেন আগামীকাল শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে।

তিনি সমবায় খাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সমৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

error: Content is protected !!