বাসি চা এবং লিভার: কী বলছেন বিশেষজ্ঞরা

জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

চা-প্রেমীদের জন্য সতর্কবার্তা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা চা খাওয়ার সময় ও পদ্ধতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বলা হচ্ছে, চা তৈরির ১৫–২০ মিনিটের মধ্যে না খেলে এতে ব্যাকটেরিয়া জমতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষ করে দুধ-চা দ্রুত পচনশীল। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে এতে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। দুই ঘণ্টার বেশি রাখা দুধ-চা খাওয়া একেবারেই নিরাপদ নয়।

বারবার গরম করলে দুধ-চায়ে ‘এজিইএস’ নামক প্রদাহজনক যৌগ তৈরি হতে পারে। এটি লিভারের ক্ষতি, এসিডিটি, অনিদ্রা এবং আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।

চা-প্রেমীদের সতর্ক করে বিশেষজ্ঞরা বলেন, চা তৈরি হয়ে গেলে দ্রুত খাওয়া উচিত এবং বাসি চা বা দীর্ঘ সময় রাখা চা এড়িয়ে চলা নিরাপদ।

error: Content is protected !!