বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকারের ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বাউল জগতের আরেক নারী শিল্পী হাসিনা সরকার নিজেও বাউল জগতের পুরুষ শিল্পীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, নারী বাউল শিল্পীরা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রায়ই বিছানার প্রস্তাব নিতে বাধ্য হচ্ছেন। হাসিনা সরকার বলেন, “যেসব পুরুষ বাউল শিল্পীরা আমাকে প্রোগ্রামে ডাকে, তারা বিছানায় না গেলে সুযোগ দেয় না। আমি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছি।”

তিনি আরও জানিয়েছেন, “আমি বলেছি, আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেব না। এটাকে বাউল গান বলা যায় না। পুরুষরা প্রস্তাব দিয়ে বলে—‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’ এমন কুপ্রস্তাব থেকে বাঁচতে আমি সরাসরি নন-কমপ্লায়েন্স করেছি।”

হাসিনা সরকারের দাবি অনুযায়ী, বর্তমান বাউল জগতে নারীদের সম্মান ও স্বাধীনভাবে গান পরিবেশনের সুযোগ সীমিত হয়ে আসছে।

error: Content is protected !!