ব্যুরো চীফ, দেশ এডিশন, সিলেট:
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই। এ উপলক্ষে মফস্বলের অর্ধশতাধিক সংবাদকর্মীর জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দায়িত্বশীল ভূমিকা রেখেছে বিয়ানীবাজার প্রেসক্লাব।
শনিবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্তোরাঁর হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাল্টিমিডিয়া ও সম্প্রচারের কলাকৌশল এবং মফস্বলে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে প্রশিক্ষণ দেন এটিএন বাংলা টেলিভিশনের চীফ রিপোর্টার একরামুল হক সায়েম। সংবাদ ও সাংবাদিকতার প্রাথমিক ধারণা বিষয়ক প্রশিক্ষণ দেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাস্টার ট্রেইনার ও দেশ এডিশন অনলাইন পত্রিকার সিলেট ব্যুরো চীফ আতাউর রহমান। বানান রীতি নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মশালায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।
সনদ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিলিপি গবেষক মোস্তফা সেলিম এবং ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি দায়িত্ব ও অঙ্গীকার। একজন ভালো সাংবাদিকের জন্য অপরিহার্য হলো সত্য ও বস্তুনিষ্ঠতা, সততা ও নিরপেক্ষতা, সময়োপযোগিতা, জনগণের কল্যাণ ও সাহসিকতা। সংবাদ সবসময় হতে হবে নতুন, সত্য ও জনগণের জানার অধিকারভুক্ত।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন মাসুম আহমদ, ফয়জুল হক শিমুল, মুকিত মুহাম্মদ, সৈয়দ মনজুর মোর্শেদ, সামিয়ান হাসান, আবুল হাসান, মো. ইমাম হাসনাত, মশফাকুর রহমান, আজিজ ইবনে গণি, এম. এ ওমর, মো. এহসানুল হক, সালেহ আহমদ, আমিনুল হক দিলু, মিছবাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. হাফিজুর রহমান তামিম, অরুণ বৈদ্য, মো. সুহেব আহমদ, আব্দুল কাদির রাজু, মো. শাহিদ আহমদ তুহিন, সাদিক হোসেন এপলু, সুমাইয়া জাহান ইভা, আব্দুল করিম, ছরওয়ার খান, মো. আবু এনাম সাঞ্জু, মো. আব্দুল জব্বার, মো. মাকসুদ হোসেন মণি, সাকের আহমেদ, মোহা. মাহমুদুর রহমান, মো. মিজানুর রহমান মুন্না, রোহেল আহমদ, হিরণ রোহীন দাস, মো. মমিনুর রহমান, শরিফ উদ্দিন, আকছার হোসেন, মো. মুহিবুল ইসলাম মুক্তা, মো. ইকবাল হোসেন, আবুল হাসান আহমদ, আব্দুল্লাহ আল জিবান, নোমান উদ্দিন, সাহেলা বেগম, এহতেশামুল আলম শাওন, মুজাম্মিল হোসেন রাব্বি-সহ অর্ধ শতাধিক সংবাদ কর্মী।
সমাপনী পর্বে প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মিলাদ মো: জয়নুল ইসলাম এর সঞ্চালনায় অতিথিদের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
এ আয়োজনে প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমদ, জসীম উদ্দিন, মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।