বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন। মোনাজাতের আগে তিনি বেগম খালেদা জিয়ার দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, কারাবাস এবং ব্যক্তিজীবনের নানা বেদনাদায়ক মুহূর্ত স্মরণ করেন। তিনি দল-মত-নির্বিশেষে জাতীয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।
মোনাজাতে তিনি বলেন, “খালেদা জিয়ার নেক হায়াত আমাদের জন্য মঙ্গল, এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতা ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, সময় টিভির সাইফুল্লাহ কামরুল, এনটিভির মাসুদ পারভেজ, প্রথম আলোর মাহবুবুর রহমান, দেশ এডিশন সদর উপজেলা প্রতিনিধি মো. আরিফ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার শতাধিক সাংবাদিক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—
দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, নিউজ২৪-এর আকবর হোসেন সোহাগ, জনকণ্ঠের শাহাদাৎ বাবু, কালবেলার মোজাম্মেল হোসেন, আজকাল সম্পাদক সাজ্জাদ হোসেন, সচিত্র নোয়াখালীর আমিরুল ইসলাম হারুন, ৭১ টিভির মিজানুর রহমান, এখন টিভির নাসিম শুভ, মাই টিভির ইউনুস সিকদার, দেশ টিভির মাওলা সুজন, বাংলাভিশনের ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, খোলা কাগজের ইকবাল সুমন, ঢাকা মেইলের মাহবুব রহমান, বর্তমানের নুর রহমান, এশিয়া বাণীর আব্দুল মোতালেব, নওরোজের সিরাজউদ্দিন শাহিন, মুক্ত খবরের আবু সাঈদ, খবর পত্রের হান্নান শাকুর, উপকূল বার্তার মো. ইদ্রিস ও ঢাকা প্রতিদিনের সালাউদ্দিন সুমন।
সাংবাদিকরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে তাঁর পুনরায় অবদান রাখার সুযোগ ফিরে পাওয়ার জন্য দোয়া করেন।
