মান্দায় ট্রান্সমিটার সংক্রান্ত ঘটনা, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ

আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: ১ মাস আগে

নওগাঁর মান্দা উপজেলার ১৩ নম্বর কসম ইউনিয়নের খেজুরাপাড়া গ্রামে গভীর নলকূপের (ডিবি) ট্রান্সমিটার চুরির অভিযোগকে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে খেজুরাপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের গভীর নলকূপের ট্রান্সমিটার চুরি করার চেষ্টা হয় বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকাল আনুমানিক ৬টার দিকে তিনি মাঠের পাশের বিদ্যুতের পিলারে তিনটি ট্রান্সমিটারের মধ্যে একটি ট্রান্সমিটার দেখতে পান। পরে বিদ্যুতের খুঁটির কাছে গিয়ে তিনি খুঁটির নিচে দুটি ট্রান্সমিটার এবং খুঁটির মাথায় একটি ট্রান্সমিটার দেখতে পান। এতে তার ধারণা হয়, কেউ হয়তো ট্রান্সমিটার খুলে নামানোর চেষ্টা করেছিল।
পরবর্তীতে সকাল সাড়ে ৬টার দিকে জমিতে চাষ করতে যাওয়ার সময় পাওয়ার টিলার চালক জমিতে একজনকে পড়ে থাকতে দেখে রহিদুল ইসলামকে ফোনে জানান। রহিদুল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে ক্রাইম টিমের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি শাহিনুর ইসলাম মন্ডল (৪০)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার কোইল গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ আরও জানায়, পরিবারকে জানাতে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সঙ্গে যোগাযোগ হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

error: Content is protected !!