রংপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোহাম্মদ আলী সরকার

মাহাবুবার রহমান, বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২১ ডিসেম্বর বিকেল ৩টায় বদরগঞ্জ উপজেলা সহকারী প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মোহাম্মদ আলী সরকারের পক্ষে তার ছোট ভাই মাহমুদ আলী সরকার মনোনয়নপত্র গ্রহণ করেন।

আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাবেক সংসদ সদস্য, দুইবার উপজেলা চেয়ারম্যান এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রহমান, রংপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শাহেদা হাসান, সাইদুজ্জামান রিপন, শামসুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে রংপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!