শেরপুরে রঘুনাথপুর উরসে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া

জান্নাতুল বাকী, শেরপুর জেলা প্রতিনিধি,
প্রকাশ: ৩ মাস আগে

শেরপুর সদর-১ আসনের জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া শনিবার দুপুরে রঘুনাথপুর উরসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষায় এনসিপির অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন। ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, “আমরা বিশ্বাস করি ধর্মীয় সহাবস্থান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষাই এনসিপির রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, “চিকিৎসা, শিক্ষা ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। রাজনীতি মানে মানুষের সেবা, ক্ষমতার প্রতিযোগিতা নয়।”

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি আগামি জাতীয় নির্বাচনে শাপলা কলে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

error: Content is protected !!