সড়ক শৃঙ্খলায় ত্রিশালে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার: মো. আবু সাইদ, ত্রিশাল উপজেলা
প্রকাশ: ১ মাস আগে

ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে সাধারণ পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয় এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল বা অবৈধ পার্কিং করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

স্টাফ রিপোর্টার: মো. আবু সাইদ

error: Content is protected !!