সরকারি বেতনকাঠামো হালনাগাদ: বড় পরিসরে বেতন বৃদ্ধি

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এতে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম ধাপে বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। নতুন কাঠামোয় ধাপের সংখ্যা ২০টি-ই থাকছে বলে জানা গেছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে সরকার কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতার চূড়ান্ত কাঠামো নির্ধারণ করবে।

error: Content is protected !!