সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির প্রতীক ‘শাপলা কলি

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার পর তা ব্যাপক সাড়া ফেলেছে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “গ্রাম–শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।” মুহূর্তেই পোস্টটি হু হু করে ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনার জন্ম দেয়।

সারজিস আলমের পোস্টের নিচে সমর্থক ও সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করছেন। মোহাম্মদ ফরহাদ মোল্যা নামের একজন মন্তব্য করেন, “শাপলার কলি কলিই থাকবে, জীবনে আর শাপলা ফুল ফুটবে না। এটা বাস্তব মেলায় নিয়েন।”

গিয়াস উদ্দিন মাক্কি নামের আরেকজন লেখেন, “জেনে যাক অলিগলি— জিতবে এবার আনার কলি।” আরেক মন্তব্যকারী নুর বলেন, “এবার শাপলা কলিতে আলোয় আলোকিত হবে বাংলাদেশ।” সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি যতই ছড়িয়ে পড়ছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে এ নিয়ে আলোচনা। এনসিপির নেতাকর্মীরা বলছেন, মানুষের প্রতিক্রিয়াই প্রমাণ করে দলীয় প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

error: Content is protected !!