ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগে অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে অবরোধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যানজট নিরসনের ব্যবস্থা করা হচ্ছে।