এবারের বিপিএল ট্রফি এসেছে একেবারে ভিন্ন আঙ্গিকে। হেলিকপ্টারে করে মিরপুরে নামানো হয়েছে হীরাখচিত বিপিএল ট্রফি। জানা গেছে, দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে তৈরি করা এবারের ট্রফির দাম প্রায় ২৫ লাখ টাকা।
আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ফটোসেশনে অংশ নেন।
আড়ম্বরপূর্ণ এই আয়োজন ও ব্যতিক্রমী ট্রফি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।