ইসির আপিল শুনানি শেষে কায়কোবাদের প্রার্থিতা বহাল

মোঃ শাহরিয়া | বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনগত বাধা থাকল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে দায়ের করা একটি আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। এর আগে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে কায়কোবাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

দ্বৈত নাগরিকত্ব অভিযোগে আপিল

জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল কায়কোবাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করেন। রোববার আপিল শুনানির শেষ দিন থাকলেও কায়কোবাদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। সোমবার শুনানি শেষে কমিশন মনোনয়ন বাতিলের আবেদন নামঞ্জুর করে এবং কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।

error: Content is protected !!