গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা: ‘হ্যাঁ’ ভোট দিন

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনগণকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
ভিডিও বার্তায় তিনি জানান, এই অর্জনকে স্থায়ী রূপ দিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ। তিনি বলেন, সনদ কার্যকর করার জন্য জনগণের সম্মতি অপরিহার্য, তাই এ উদ্দেশ্যে গণভোট আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি গণভোটে অংশ নিয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

error: Content is protected !!