ফেনীতে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইকবাল হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

ফেনীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুশাসনের জন্য নাগরিক—সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকালে শহরের সালাম কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—“গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়ন চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাবেক এমপি জয়নাল আবদিন (ভিপি)। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়েবুল হক

সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

  • জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইউছুপ

  • ফেনী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দীন সাঈদ

বক্তারা বলেন, সুজন দীর্ঘদিন ধরে সুশাসন, গণতন্ত্র, স্বচ্ছ নির্বাচন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিক সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে সাংগঠনিক নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

error: Content is protected !!