জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখা।
বুধবার দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি মু. নুরুজ্জামান বাদল, জেলা সুরা সদস্য হাফেজ মাওলানা আবুল বাতেন এবং জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।
বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গণভোটসহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
তারা আরও বলেন, “শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই দাবিগুলো আদায় না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।