আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দিনাজপুর, ১৪ নভেম্বর ২০২৫: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। শুক্রবার থেকে জেলার বিভিন্ন এলাকায় দলের নেতারা এ প্রচারণা চালাবেন।

এ ঘোষণা করা হয় বৃহস্পতিবার দিনাজপুর সদরের শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা শুক্রবার থেকে শুরু হবে। একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হবে।

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, “নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসাথে আয়োজন করার ঘোষণা দেয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।” আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে আরেকটি সভা আয়োজন করা হবে।

error: Content is protected !!