আমরা দু/র্নীতি করব না, কাউকে করতেও দেব না

দেশ এডিশন ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জুলাইয়ের ত্যাগের কথা স্মরণ করে চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে, আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না।” তিনি জুলাইয়ের ত্যাগের কথা স্মরণ করে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তাই আমরা চাঁদা নেব না, আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না, আর কাউকে দুর্নীতি করতেও দেব না।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়নীতি ও সততার রাজনীতি প্রতিষ্ঠা জরুরি। চাঁদাবাজি ও দুর্নীতি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে—এটি প্রতিরোধ করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

error: Content is protected !!