আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

সংবাদদাতা | দেশ এডিশন
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভোটের সময় দেশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।

লন্ডন থেকে ভার্চুয়াল এক বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। এই লড়াইয়ে জনগণ আমাদের পাশে আছে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে আমি নিজেও অংশ নেব এবং ভোটের সময় দেশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি পুনর্গঠনের এটাই উপযুক্ত সময়। বিএনপি জনগণের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

দলীয় সূত্র জানায়, বিএনপি এখন দল পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে।

তারেক রহমানের এই ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতা।

সূত্র: দেশ এডিশন ✅

  • #ত্রয়োদশজাতীয়নির্বাচন
  • #দেশএডিশন
  • error: Content is protected !!