ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার

দেশ এডিশন | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রভাব রাশিয়া-ইরান বাণিজ্যিক সম্পর্কে পড়বে না।

মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, “আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরানসহ অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে যে চুক্তিগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও রাশিয়া নিজেদের অর্থনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।

error: Content is protected !!