এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন

প্রকাশ: ৪ মাস আগে

এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি নিশ্চিত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ।”

দলীয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নবজাতকের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

আলহামদুলিল্লাহ, নবজাতকের সুস্থতা ও পরিবারের সুখসমৃদ্ধি কামনা করেছেন এনসিপি নেতৃবৃন্দ ও সমর্থকেরা।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!