এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি, প্রকাশিত হুমকিদাতার নম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে মঙ্গলবার বিকেলে বিষয়টি তিনি প্রকাশ করেছেন।

ডা. মাহমুদা মিতু জানিয়েছেন, “আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি এসেছে। নতুন করে প্রতিদিন এই ধরনের হুমকি শুরু হয়েছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—এ ধরনের বার্তা পাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনাদেরও বিচলিত হওয়ার কিছু নেই। ওদের লেখাগুলো পড়ার দরকার নেই। আল্লাহর ওপর ভরসা। আমার স্বামী বলছেন, এটি তো শুরু—এআই ভিডিও, ন্যুড ছবি, এডিটেড ছবি এগুলোও হতে পারে। দোয়ার আর্জি রইল।” ডা. মাহমুদা মিতু জোট নির্বাচনে অংশগ্রহণের পর থেকে এ ধরনের হুমকির শিকার হচ্ছেন। তিনি সতর্ক করেছেন যে, নিজের চরিত্রকে কালিমা লাগানোর উদ্দেশ্যে কিছু বানোয়াট ও উদ্ভট গল্প ছড়ানো হচ্ছে।

এনসিপি ও সংশ্লিষ্টরা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

error: Content is protected !!