আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই ভোটারদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটাররা।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, পোস্টাল ভোটারদের ঠিকানায় ডাকযোগে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার পাঠাবে। একই সঙ্গে গণভোটের জন্য গোলাপি রঙের পৃথক ব্যালট পেপার পাঠানো হবে।
তিনি আরও জানান, ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসরণ করে ব্যালটে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাবেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): ৮,৫৯৯ জন (পুরুষ ৭,৬৯৯, নারী ৯০০)
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): ৭,২৯০ জন (পুরুষ ৬,৬৪৫, নারী ৬৪৫)
কুমিল্লা-৩ (মুরাদনগর): ৯,৪৯৮ জন (পুরুষ ৮,৯০৭, নারী ৫৯১)
কুমিল্লা-৪ (দেবিদ্বার): ১০,১০৫ জন (পুরুষ ৯,৩৮৯, নারী ৭১৬)
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): ১২,৩৩০ জন (পুরুষ ১১,৩০০, নারী ১,০৩০)
কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সদর দক্ষিণ): ১১,৯১৬ জন (পুরুষ ১০,৫৫১, নারী ১,৩৬৫)
কুমিল্লা-৭ (চান্দিনা): ৫,৭২২ জন (পুরুষ ৫,৩৯১, নারী ৩৩১)
কুমিল্লা-৮ (বরুড়া): ৮,৪৪৮ জন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): ১১,১৬৩ জন (পুরুষ ১০,৪৬৯, নারী ৬৯৪)
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): ১৩,৯৩৮ জন (পুরুষ ১৩,০৯৪, নারী ৮৪৪)
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): ১২,৫৪১ জন (পুরুষ ১১,৮১৩, নারী ৭২৮)
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল ৪টা ৩০ মিনিটে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে।