খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশে দোয়ার আহ্বান জানাল অন্তর্বর্তীকালীন সরকার

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সারা দেশে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সরকারি বিবৃতিতে যা বলা হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়— “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।”
সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান বিবৃতিতে আরও বলা হয়, শুধু মসজিদেই নয়, দেশের সব মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

error: Content is protected !!