নওগাঁর মান্দা উপজেলা উপজেলার ছোটবেলা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
মান্দা থানা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং আকিব জাওয়াদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোখলেছুর রহমান মকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাত্রনেতা মমিনুর রহমান, খাইরুল ইসলাম রাজু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, “মান্দায় ধানের শীষের পক্ষে শীতের গণজোয়ার বইছে।” তারা এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু নির্বাচিত হলে মান্দা উপজেলার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।