ফরিদপুর: চরভদ্রাসন উপজেলায় কিছু সংখ্যক উঠতি বয়সী কিশোর ও যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন রাস্তায় এমন চিত্র ধরা পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উচ্চগতি ও হেলেদুলে মোটরসাইকেল চালানোর কারণে কেবল চালকরা নয়, সাধারণ পথচারীরাও বিপদের মুখোমুখি হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মেয়েদের দোকান বা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোরদের মোটরসাইকেল চালানোর গতিও বেড়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ক্ষেত্রে কিশোর ও যুবকদের সঙ্গে তাদের অভিভাবকও দায়ী। সন্তান কী করছে, কোথায় যাচ্ছে তা নিয়ে অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন। যারা এমন মোটরসাইকেল চালাচ্ছে তাদেরও বুঝতে হবে, এক মুহূর্তের দুর্ঘটনা পুরো জীবন ও পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে।”
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের নজরদারি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।