চিনি ছাড়াও যেসব খাবার রক্তে শর্করা বাড়ায়, সচেতন থাকুন

দেশ এডিশন, জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বর্তমান সময়ে অনেক মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। বিশেষ করে চিনি খাওয়ার বিষয়টি নিয়ে সকলেরই সচেতনতা বেড়েছে। তবে শুধু চিনি নয়, কিছু সাধারণ খাবারও রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। চিকিৎসকেরা এসব খাবার নিয়মিত খাওয়া এড়াতে পরামর্শ দেন, কারণ দীর্ঘমেয়াদে এগুলো ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

সস: কেচাপ, মেয়োনেজ, বারবিকিউ সসের মতো সসে প্রচুর চিনি ও প্রিজারভেটিভ থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই সসের ব্যবহার সীমিত রাখা উচিত।

ময়দার তৈরি খাবার: পাউরুটি, কেক, পাস্তা ইত্যাদি ময়দার তৈরি খাবার শরীরে পৌঁছে কার্বোহাইড্রেট হিসেবে রূপান্তরিত হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। অতিরিক্ত ময়দা খেলে ফ্যাটি লিভার, ওবিসিটি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

সিরিয়াল: সকালের নাস্তায় গ্যানোলা বা কর্নফ্লেক্সের মতো সিরিয়াল সাধারণ, কিন্তু এগুলোর দানাশস্য কম এবং শর্করার পরিমাণ বেশি। ফলে এগুলো দ্রুত হজম হয় এবং রক্তে সুগারের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।

চিকিৎসকেরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে এসব খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

error: Content is protected !!