তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বাস-ট্রাক-মাইক্রোবাসে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা ইতোমধ্যে তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।

নেতাকর্মীরা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে রাজধানীতে আসছেন বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে মিছিল, ব্যানার-ফেস্টুন ও আনন্দ প্রকাশ করতে দেখা যাচ্ছে।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

error: Content is protected !!