শেরপুরের নকলায় হামদ-নাত, কেরাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে উরফা ইউনিয়নের লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।
মাদরাসার ছাত্র ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসতুরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মুখলিছুর রহমান, মাদরাসার সহ-সভাপতি শরিফুল হক আকন্দ, বাবর আলী মাষ্টার, আব্দুল আওয়াল মণ্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হক, সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন ও আমানুল্লাহ আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্থানীয়দের মতে, এমন ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ইসলামি চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।