নড়াইল-২: বিএনপির নেতা-কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

কাজী আবু বক্কর সিদ্দিক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনের পদপ্রার্থী আলহাজ মনিরুল ইসলামকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ওই আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর ফরিদউজ্জামান ফরহাদকে মনোনয়ন প্রদান করা হয়

এদিকে, দলীয় বহিষ্কারের সম্ভাবনা মাথায় রেখেই নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থীতা কার্যক্রম চালিয়ে যান বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে।

error: Content is protected !!