অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করতে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে।
গাজীপুরে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জে পূর্বাচল দক্ষিণ, কক্সবাজারে মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপন এবং নরসিংদীর রায়পুরা থানা বিভক্ত করে আরও একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।
সভায় অর্থ উপদেষ্টা ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয় উপদেষ্টা উপস্থিত ছিলেন। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ১৪ জন সিনিয়র সচিব ও সচিব সভায় অংশ নেন।
সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসের মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে অর্থ মন্ত্রণালয়ের আওতায়—