নবীনগরে জামায়াত প্রার্থীর সমাবেশে আলেমদের উপস্থিতি

ফোরকান হাসান মৃধা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবীনগর এস.আর অফিস জামে মসজিদে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল বাতেন বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ জাতির দিকনির্দেশক। তিনি বলেন, “আপনারা মিম্বর থেকে কোরআন-হাদিসের আলোকে সমাজকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন—এ কাজে সব সময় আমি আপনাদের পাশে থাকবো।”

সমাবেশে উপস্থিত আলেম-ওলামাগণ তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন বিভিন্ন দলের শাসন দেখলেও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। তারা বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যাশায় এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা বিবেচনা করছেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ শামসুদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ শাহজাহান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ নাজমুল আলম আরিফ, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হালীম, সেক্রেটারি সাইফুর রহমান বাশারসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

error: Content is protected !!