নরসিংদীতে গভীর রাত পর্যন্ত যৌথ অভিযান, ১৫ মা দ ক কারবারি আটক

মো: সফিকুল ইসলাম প্রধান, বিশেষ প্রতিনিধি (নরসিংদী)
প্রকাশ: ১ মাস আগে

নরসিংদী জেলা সদরে গত শুক্রবার (গতকাল) গভীর রাত পর্যন্ত মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ১৫ জন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, নরসিংদী জেলা পুলিশ, র‍্যাব-১১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নরসিংদী) এবং আনসার বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত অবস্থানে অভিযান চালানো হয়। অভিযানে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীবেষ্টিত এলাকা নাগরিয়াকান্দি থেকে কয়েকজনকে আটক করা হয়। এরপর নৌফাঁড়ি-থানাঘাটআরশিনগর এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের কৌশলী ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!